আসন্ন ভারত সফরের ওয়ানডে সিরিজ ও ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য জো রুটকে ডেকেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। যদিও চোটে পড়া বেন স্টোকসের জায়গায় হয়নি ১৫ জনের এই স্কোয়াডে। খবর বিবিসি।
টেস্টে শীর্ষ র্যাংকধারী ব্যাটার জো রুট ১৭১টি ওয়ানডে ম্যাচ খেললেও ২০২৩ সালের নভেম্বরের পর এ ফরম্যাটে ইংল্যান্ডের জার্সিতে খেলেননি। মূলত বিশ্বকাপের পরই তাকে আর দলে বিবেচনা করেনি ইংল্যান্ড। এবার ভারত সফরের ওয়ানডে স্কোয়াড ও চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তাকে ডেকেছে ইসিবি। কনুইয়ের চোট থেকে সেরে উঠে এই স্কোয়াডে জায়গা করে নিয়েছেন পেস বোলার মার্ক উড।
সম্প্রতি নিউজিল্যান্ডের মাটিতে সিরিজের তৃতীয় টেস্ট খেলার সময় হ্যামস্ট্রিংয়ের চোট পান বেন স্টোকস। এ কারণে ভারত সফর ও চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে জায়গা হয়নি তার।
ভারতে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শেষে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান সফরে যাবে ইংল্যান্ড ক্রিকেট দল। ৩৪ বছর বয়সী রুটকে শুধু টি-টোয়েন্টি দলে ডাকা হয়েছে। এই দুটি সিরিজে ইংল্যান্ডের কোচের দায়িত্ব পালন করবেন ব্রেন্ডন ম্যাককালাম। এতদিন টেস্ট দলের কোচের দায়িত্ব পালন করে আসছিলেন কিউই গ্রেট। এখন থেকে তিন ফরম্যাটেই তিনি ইংল্যান্ডের কোচেটর দায়িত্ব সামলাবেন।
২২ জানুয়ারি পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। প্রথম ম্যাচ কলকাতার ইডেন গার্ডেনস স্টেডিয়ামে। ৬ ফেব্রুয়ারি শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
ভারত সফর ও চ্যাম্পিয়ন্স ট্রফির ওয়ানডে স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, জো রুট, সাকিব মাহমুদ, ফিল সল্ট ও মার্ক উড।
ভারত সফরের টি-টোয়েন্টি স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), জোফরা আর্চার, রেহান আহমেদ, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, সাকিব মাহমুদ, ফিল সল্ট ও মার্ক উড।










