গায়ানায় চলমান গ্লোবাল সুপার লিগে ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হকসের সঙ্গে ‘টাই’ করার পর হেরে যাওয়া রংপুর রাইডার্স এবার অস্ট্রেলিয়ার দল ক্রিকেট ভিক্টোরিয়ার কাছে ১০ রানে হেরেছে। গায়ানায় আজ রোববার রাতে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাটিং করে ৬ উইকেটে ১৫১ রান তোলে ভিক্টোরিয়া। জবাবে রংপুর ৭ উইকেটে ১৪১ রান সংগ্রহ করতে সমর্থ হয়।
সৌম্য সরকার ও স্টিভেন টেইলর ওপেনিং জুটিতে ২৮ বলে ৫১ রান তুলে দিলেও জিততে পারেনি রংপুর। টেইলর ১৪ বলে ২৬ রান করেন। এরপর সৌম্য ৪২ বলে ৫১ রান করে দলকে জয়ের রেসে রাখলেও পরের ব্যাটাররা কেবল আসা-যাওয়ায় ব্যস্ত থাকায় বাংলাদেশের প্রতিনিধিদের আর জেতা হয়নি। ভিক্টোরিয়ার ক্যালাম স্টো ১৫ রানে ৩টি ও ম্যাক্স বার্থসিয়েল ২২ রানে ২টি উইকেট নেন।










