আবারো বাংলাদেশে এসেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক প্রধান কোচ জেমি সিডন্স। ১১ বছরের ব্যবধানে তার ভূমিকা অবশ্য পাল্টে গেছে। এ যাত্রায় তিনি জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করবেন তামিম-সাকিবদের সঙ্গে। চুক্তির মেয়াদ দুই বছর।
দায়িত্ব গ্রহণ করতে গত বুধবার তিনি বাংলাদেশে পা রেখেছেন। পরদিনই মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলা দেখতে উপস্থিত হন অস্ট্রেলিয়ান কোচ। হাত নেড়ে গণমাধ্যমকর্মীদের শুভেচ্ছাও জানান। দক্ষিণ আফ্রিকান অ্যাশওয়েল প্রিন্সের বিদায়ের পর টাইগারদের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন সিডন্স। আপাতত বিপিএল দেখে পরিকল্পনা সাজাবেন তিনি।
আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজ সামনে রেখে ১২ ফেব্রুয়ারি শুরু হবে টাইগারদের প্রাথমিক অনুশীলন। ১৮ ফেব্রুয়ারি বিপিএল ফাইনালের পর শুরু হবে মূল অনুশীলন।
এর আগে ২০০৭ থেকে চার বছর বাংলাদেশ দলের হেড কোচের দায়িত্বে ছিলেন সিডন্স।










