চলতি ১৮তম আইপিএলে টানা তিন জয়ে শীর্ষস্থান ধরে রেখেছে দিল্লি ক্যাপিটালস। আজ শনিবার চেন্নাইকে তাদেরই মাঠে ২৫ রানে হারিয়েছে অক্ষর প্যাটেলের দল।

আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৮৩ রান তোলে দিল্লি। জবাবে চেন্নাই ৫ উইকেটে ১৫৮ রান তুলতে সমর্থ হয়।

৩ ম্যাচে ৬ পয়েন্ট সংগ্রহ করেছে দিল্লি। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তাদের পরেই পাঞ্জাব কিংস, যারা রাতের ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে ৫০ রানে হেরেছে। আগে ব্যাটিং করতে নেমে ৪ উইকেটে ২০৫ রান তোলে রাজস্থান। জবাবে পাঞ্জাব ৯ উইকেটে ১৫৫ রান তুলতে সমর্থ হয়।