পাকিস্তানের সঙ্গে ভারতের ক্রিকেটসহ সব ধরনের সম্পর্ক ছিন্ন করার পক্ষে দেশটির সাবেক ক্রিকেট অধিনায়ক ও ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলী। কাশ্মীরের পেহেলগামে সম্প্রতি সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ সৌরভ সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ‘পাকিস্তানের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করাকে আমি শতভাগ সমর্থন করি। কঠোর ব্যবস্থা নেয়া জরুরি। এটা কোনো মশকরা নয় যে প্রতি বছর ঘটতেই থাকবে। সন্ত্রাসবাদ কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।’
পাকিস্তানের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার পক্ষে সৌরভ গাঙ্গুলী
পাকিস্তানের সঙ্গে ভারতের ক্রিকেটসহ সব ধরনের সম্পর্ক ছিন্ন করার পক্ষে দেশটির সাবেক ক্রিকেট অধিনায়ক ও ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলী।










