ইংলিশ প্রিমিয়ার লিগের দুই দল ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের মধ্যে এ মৌসুমে লড়াই দারুণ জমে উঠেছে। ইংলিশ প্রিমিয়ার লিগে ২৯ রাউন্ডের খেলা শেষে শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৭০। তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলা লিভারপুলের পয়েন্ট ৬৯। চেলসি ৫৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকলেও শিরোপার নাগাল পাওয়া তাদের জন্য অসম্ভবই।

অন্য সব টুর্নামেন্টেও শিরোপার রেসে এ দুটি বড় দল। এফএ কাপ ও উয়েফা চ্যাম্পিয়নস লিগেও তারা শিরোপার আশা বাঁচিয়ে রেখেছে।

এরই মধ্যে চেলসিকে হারিয়ে লিগ কাপ শিরোপা জিতেছে ক্লোপের শিষ্যরা। ক্লোপের দলের সামনে সুযোগ এসেছে মৌসুমে চারটি শিরোপা জয়ের। সিটির সামনে তিন শিরোপা জয়ের হাতছানি।

এফএ কাপেও শিরোপার রেসে দুই দল। আগামী ১৬ এপ্রিল এফএ কাপের সেমিফাইনালে মুখোমুখি হবে তারা।

এমনই জমেছে এবার সিটি ও লিভারপুল লড়াই। এখন প্রতিটি টুর্নামেন্টে তাদের প্রতিটি ম্যাচ যেন একেকটি ফাইনাল। হোঁচট খেলেই মহাবিপদ।

এদিকে শেষ হয়েছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর লড়াই। সেই চৌকাঠ পেরিয়ে এখন কোয়ার্টার ফাইনালে লিভারপুল-ম্যানসিটি। শেষ চারে ম্যানসিটির প্রতিপক্ষ স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদ। আরেক ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিকে হারিয়েছে মাদ্রিদ জায়ান্টরা। লিভারপুল অবশ্য পেয়েছে তুলনামূলক সহজ প্রতিপক্ষ। সেমিফাইনালে খেলতে হবে পর্তুগালের ক্লাব বেনফিকার বিপক্ষে। বিবিসি