জ্যামাইকা টেস্টেও বাংলাদেশের দুর্দশা কাটছে না। স্যাবাইনা পার্কেও তারা পড়েছে ব্যাটিং বিপর্যয়ে। আজ রোববার দ্বিতীয় দিন ৬ উইকেটে ১২২ রান নিয়ে লাঞ্চের বিরতিতে যায় বাংলাদেশ। ২৮ ওভারের প্রথম সেশনে পুরোপুরি কর্তৃত্ব করে ক্যারিবীয়রা। এ সময় বাংলাদেশ ৪ উইকেট হারিয়ে মাত্র ৫৩ রান বোর্ডে যোগ করতে সমর্থ হয়। মেহেদী হাসান মিরাজ ১৮ ও তাইজুল ইসলাম ৮ রানে অপরাজিত ছিলেন।
শনিবার রাতে কেমার রোচের জোড়া আঘাতে ১০ রানের মধ্যে ২ উইকেট হারায় বাংলাদেশ। গতকাল আঘাত হানেন দুই পেসার শামার জোসেফ ও জেইডেন সিলস। লাঞ্চের আগে এই দুজন চারবার উইকেট উৎসব করেন। শামার জোসেফের শিকার হন শাহাদাত হোসেন দিপু (২২), জাকের আলী (১) ও সাদমান ইসলাম (৬৪)। সিলসের বলে ফার্স্ট স্লিপে কাভেম হজকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন লিটন দাস (১০)।










