গত মাসে বিশ্বকাপে ঘানার বিপক্ষে গ্রুপ ম্যাচের শেষে রেফারির প্রতি আক্রমণাত্মক আচরণ করায় উরুগুয়ের গোলকিপার ফার্নান্দো মুসলেরা ও হোসে মারিয়া জিমিনেজ চার ম্যাচ করে এবং দিয়েগো গডিন আর এডিনসন কাভানি প্রত্যেকে এক ম্যাচ করে নিষিদ্ধ করেছে ফিফা।
ম্যাচটি উরুগুয়েই জিতেছিল ২-০ গোলের ব্যবধানে। এর পরও তারা বিদায় নেয়, গোল ব্যবধানে তাদের পেছনে ফেলে নকআউটের টিকিট পায় দক্ষিণ কোরিয়া, যারা ওইদিন পর্তুগালকে হারায় ২-১ গোলে।
নিষিদ্ধ চার ফুটবলারকে নিষিদ্ধ থাকার পাশাপাশি ফুটবল সংশ্লিষ্ট কমিউনিটি সার্ভিসের সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে এবং ১৭ হাজার ৫০০ পাউন্ড জরিমানাও গুনতে হবে।
শাস্তি দেয়া হয়েছে উরুগুয়ে ফুটবল ফেডারেশনকেও। সমর্থক ও খেলোয়াড়দের আচরণের জন্য উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশনকে ৪৪ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে। এছাড়া তাদের পরবর্তী আন্তর্জাতিক মাচে স্টেডিয়ামের একটি অংশ বন্ধ রাখতে হবে। বিবিসি










