চীনে নারীদের সবধরনের টেনিস প্রতিযোগিতা স্থগিত করেছে ওম্যান টেনিস অ্যাসোসিয়েশন (ডব্লিউটিএ)। দেশটির টেনিস তারকা পেং শুয়াই ইস্যুতে আজ বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। তিন সপ্তাহ আগে চীনের সাবেক উপ প্রধান ঝ্যাং গাওলির বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেন ৩৫ বছর বয়সী পেং। এরপর তাকে আর জনসম্মুখে দেখা যায়নি।
ডব্লিউটিএ প্রধান স্টিভ সিমন বলেছেন, শুয়াই ‘স্বাধীন, নিরাপদ এবং তাকে ভয় দেখানো হচ্ছে কি না’-এই ব্যাপারে তার গুরুতর সন্দেহ ছিল। চীনে নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ এজন্য সেখানে সবগুলো প্রতিযোগিতা স্থগিত করা হয়েছে।
ডব্লিউটিএ বারবার শুয়াইয়ের অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত দাবি করে আসছে। তবে পেং শুয়াই গত নভেম্বরে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট থমাস ব্যাখের সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় বলেছিলেন, তিনি ‘নিরাপদ ও ভালো’ আছেন। যদিও ডব্লিউটিএ বলেছে, ওই ভিডিওটি শুয়াই নিরাপদে আছেন সেই ব্যাপারে ‘অপর্যাপ্ত প্রমাণ’।
দীর্ঘ এক বিবৃতিতে সিমন বলেন, ২০২২ সালে প্রতিযোগিতাগুলো চীনে অনুষ্ঠিত হলে খেলোয়াড় এবং স্টাফরা ঝুঁকির মুখোমুখি হতো সে ব্যাপারে তিনি খুব উদ্বিগ্ন ছিলেন।
তিনি বলেন, চীনের নেতারা গুরুতর এই ইস্যুটিকে বিশ্বাসযোগ্য কোনো পন্থায় সমাধান করছে না। নারীর কণ্ঠস্বর যদি প্রভাবশালী ব্যক্তিরা চেপে ধরে এবং যৌন নিগ্রহের মতো অভিযোগগুলোকে আড়ালে পাঠিয়ে দেয় তাহলে ডব্লিউটিএ যে ভিত্তির (নারীর সমঅধিকার) ওপর প্রতিষ্ঠিত হয়েছিল তা বড় ধাক্কার সম্মুখীন হবে। ডব্লিউটিএ এবং










