অস্ট্রেলিয়ায় সদ্যই ওয়ানডে সিরিজ জয় করা ও টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়ে আসা পাকিস্তান ক্রিকেট দল জিম্বাবুয়ের মাঠে প্রথম ওয়ানডে মাঠে পড়েছে হারের শঙ্কায়। আজ রোববার বুলাওয়েতে টস জিতে ফিল্ডিং বেছে নেয়া সফরকারীরা ২০৫ রানে অলআউট করে দেয় জিম্বাবুয়েকে। যদিও ছোট টার্গেট তাড়া করতে নেমে বড় বিপদে মোহাম্মদ রিজওয়ানের দল। ৫৮ রানে ৬ উইকেট হারিয়ে হারের মুখে তারা।

পাকিস্তান ২১ ওভারে ৬ উইকেটে ৬০ রান তোলার পর বৃষ্টি শুরু হলে খেলা বন্ধ হয়ে যায়। জয় থেকে এখনো ১৪৬ রান দূরে পাকিস্তান। রিজওয়ান ১৯ ও আমের জামাল শূন্য রানে অপরাজিত ছিলেন।

এর আগে ৯৯ রানে ৫ উইকেট হারানো জিম্বাবুয়েকে দুশ ছাড়ানো স্কোর এনে দেন রিচার্ড এনগারাভা ও সিকান্দার রাজা। এনগারাভা ৫২ বলে ৪৮ ও রাজা ৫৬ বলে ৩৯ রান করেন। সালমান আগা ও ফয়সাল আকরাম তিনটি করে উইকেট নেন।