টি-টোয়েন্টি বিশ্বকাপে হট ফেবারিট ও স্বাগতিক ভারতকে বেশ চাপে ফেলে দেয় খর্বশক্তির যুক্তরাষ্ট্র। ৭৭ রান তুলতে ভারত হারিয়ে ফেলে ৬ উইকেট। এরপর সূর্যকুমার যাদবের লড়াকু ব্যাটিং ভারতকে এনে দেয় ৯ উইকেটে ১৬১ রানের পুঁজি। ৪৯ বলে ৮৪ রান করেন ভারতীয় দলনায়ক। এই রানকে পুঁজি করে ২৯ রানের জয় তুলে নেয় ভারত। ৮ উইকেটে ১৩২ রান তুলতে সমর্থ হয় যুক্তরাষ্ট্র।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শনিবার দিনের তৃতীয় ম্যাচে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় যুক্তরাষ্ট্র। সবার ধারণা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেক শর্মা তার স্বভাবজাত ব্যাটিংয়ে সবাইকে চমকে দেবেন। কিন্তু তিনি চমকে দিতে পারেননি, চমক দেখাল যুক্তরাষ্ট্র। গোল্ডেন ডাক মেরেছেন ভারতের এ প্রতিভাবান ব্যাটার। এরপর ইনিংসের ষষ্ঠ ওভারে তিন উইকেট তুলে নেন শাদলে ফন শকউইক। ঝড় তোলার চেষ্টা করেছিলেন ইশান কিশান।

পাওয়ার প্লের শেষ ওভারে স্কোর পঞ্চাশ ছাড়াতে চেয়েছিল কিশান। দ্বিতীয় বলে শ্যাডলি ফন শ্যালকভিককে মিড অফে বল উড়িয়ে মেরেছিলেন। কিন্তু অভিষেকের মতো সহজেই তার শট ফিল্ডারের হাতে ধরা পড়ে। মিলিন্দ কুমার ক্যাচ নেন। ১৬ বলে করেন ২০ রান। দুই বল পর ফন শ্যালকভিক টানা দুটি উইকেট নেন। পঞ্চম বলে তিলককে ২৫ রানে প্যাটেলের ক্যাচ বানান। শেষ বলে নেত্রাভালকারের ক্যাচ হয়ে গোল্ডেন ডাক মারেন শিবম দুবে। এরপর সূর্যকুমারের দায়িত্বশীল ব্যাটিং ধীরে ধীরে ভারতকে লড়াকু সংগ্রহ এনে দেয়। ১০ বাউন্ডারি ও ৪ ছক্কায় ৮৪ রানের হার না মানা ইনিংস খেলেন তিনি। ২৫ রানে ৪ উইকেট নেন শকউইক, হারমিত সিং নেন ২৬ রানে ২ উইকেট।

জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভার খেলে ১৩২ রান তুলতে সমর্থ হয় যুক্তরাষ্ট্র।