৩২টি দল নিয়ে
ক্রিকেট উম্মাদনায় মেতে উঠার অপেক্ষায় দক্ষিণ
কোরিয়ার আনসান শহর। দক্ষিণ কোরিয়ার প্রবাসী বাংলাদেশীদের জনপ্রিয় সামাজিক সংগঠন ইপিএস
বাংলা কমিউনিটি ইন কোরিয়ার তত্ত্বাবধানের রোববার (২১ মে) দুপুরে খোয়াংজু ভিক্টোরিয়ান্স
বনাম অথি কোরিয়ান লেঙ্গুয়েজ সেন্টারের ম্যাচ দিয়ে উদ্বোধন হয় এই টুর্নামেন্টের।
৫ শতাধিক ক্রিকেটারের অংশগ্রহণ এবারের আয়োজনকে প্রবাসী বাংলাদেশীদের মিলনমেলায় পরিণত হবে বলেই মত প্রকাশ করেছে আয়োজক কমিটি।
প্রতি বছরই
বিভিন্ন খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রীষ্মকালীন মিলন মেলাসহ ব্যাপক আয়োজন করে
থাকে ইপিএস বাংলা কমিউনিটি ইন কোরিয়া। তারই ধারাবাহিকতায় ৮ম বারের মত রেকর্ড ৩২টি দল
নিয়ে টি-১০ ক্রিকেট আয়োজন করা হয়েছে। ইতোমধ্যে প্রতিটি দলের খেলার সূচি উন্মুক্ত লটারির
মাধ্যমে নির্ধারিত করে দলগুলোকে জানিয়ে দেয়া হয়েছে।
এই উৎসব যেন
বিদেশের মাটিতে কোনো বিষাদের কারণ না হয় সে জন্য ক্রিকেট উপকমিটির প্রধান এবং ইপিএস
বাংলা কমিউনিটি ইন কোরিয়ার সিনিয়র সহ-সভাপতি রাজু খান সকল দলের খেলোয়াড় এবং আগত দর্শকদের
কাছে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করেন।










