মেলবোর্নে প্রথম ওয়ানডেতে জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত ২ উইকেটে হেরে যায় পাকিস্তান। আজ শুক্রবার অ্যাডিলেডে দ্বিতীয় ম্যাচেও বোলিংয়ে দারুণ পারফর্ম করে জয়ের আশা জাগিয়েছে সফরকারীরা। পেস বোলার হারিস রউফ ৫ উইকেট নিয়ে পাকিস্তানকে ভিতটা গড়ে দিয়েছেন। অস্ট্রেলিয়া ৩৫ ওভারে ১৬৩ রান করে অলআউট। এখন ব্যাটারদের ওপর ভার দলকে জেতানোর। এ প্রতিবেদন লেখার সময় পাকিস্তান ৩ ওভারে বিনা উইকেটে ১৬ রান তুলেছে।

শাহিন শাহ আফ্রিদি ৪১ রানের মধ্যে দুই ওপেনার জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক ও ম্যাথিউ শর্টকে সাজঘরে ফিরিয়ে দুর্দান্ত সূচনা এনে দেন পাকিস্তানকে। এরপর অজিদের মিডল অর্ডার গুঁড়িয়ে দেন হারিস রউফ। ২৯ রানে ৫ উইকেট নেন তিনি। শাহিন ২৬ রানে নেন ৩টি উইকেট। এছাড়া মোহাম্মদ হাসনাইন ও নাসিম শাহ ১টি করে উইকেট নেন।

অস্ট্রেলিয়ার হয়ে স্টিভেন স্মিথ সর্বোচ্চ ৩৫ রান করেন।