বর্তমানে ওয়ানডে ও টি২০ সংস্করণে আইসিসি র্যাংকিংয়ের শীর্ষ ব্যাটার বাবর আজম। পাকিস্তানের অধিনায়ক টেস্টে রয়েছেন পাঁচ নম্বরে। এ পাকিস্তানির ব্যাটিংয়ে মুগ্ধ ভারতীয় ক্রিকেটার দিনেশ কার্তিক বলেছেন, প্রথম খেলোয়াড় হিসেবে আইসিসির তিন সংস্করণেই র্যাংকিংয়ের চূড়ায় উঠবেন বাবর।
আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে দারুণ পারফর্ম করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের দলে ডাক পেয়েছেন কার্তিক। সম্প্রতি ‘আইসিসি রিভিউ’
অনুষ্ঠানে বাবরকে নিয়ে তুলে ধরেন তার ভাবনা। কার্তিক বলেছেন, আমি শতভাগ নিশ্চিত (সব সংস্করণে র্যাংকিংয়ের শীর্ষে উঠতে বাবর সক্ষম)। সে বড় মাপের খেলোয়াড়, ব্যাটিংয়ে সে ফর্মের তুঙ্গে আছে এবং তার সামনে বেশকিছু টেস্ট ম্যাচ আছে। তিন সংস্করণের ক্রিকেটেই সে অসাধারণ এবং ভিন্ন ভিন্ন ব্যাটিং পজিশনেও সে ভালো করছে। তাকে শুভকামনা জানাই। তার প্রতি পাকিস্তানের পূর্ণ সমর্থন আছে।
তবে এক দশক ধরে লাল বলের ক্রিকেটে রাজত্ব করছেন ভারতের বিরাট কোহলি, ইংল্যান্ডের জো রুট, অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ ও নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। সমসাময়িক এই চারজনকে একসঙ্গে ক্রিকেট দুনিয়ায় বলা হয় ‘ফ্যাব ফোর’। সাম্প্রতিক পারফরম্যান্সে কোহলি-স্মিথদের সঙ্গে উঠে আসছে বাবরের নামও। অনেকে মনে করেন ‘ফ্যাব ফোর’
বাদ দিয়ে এটিকে ‘ফ্যাব ফাইভ’
বলার সময় এসেছে। আইসিসি










