অকল্যান্ডে আজ নিউজিল্যান্ডের দেয়া ২৭৫ রানের টার্গেট তাড়া
করতে নেমে মাত্র ৭৬ রানে গুটিয়ে গেছে শ্রীলংকা। এ নিয়ে টানা দ্বিতীয় ওয়ানডে ম্যাচে
১০০ রানের নিচে আউট হলো সিংহলিজরা। এর আগে নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে ৭৩
রানে অলআউট হয়েছিল লংকানরা। ২০১৩ সালে আফগানিস্তানের বিপক্ষে টানা দুই ওয়ানডেতে
একশর নিচে অলআউট হওয়ার রেকর্ড আছে কেনিয়ার (৮৯ ও ৯৩)।
ফিন অ্যালেন ৫১, রাচিন রবীন্দ্র ৪৯, ড্যারিল মিচেল ৪৭ ও গ্লেন
ফিলিপস ৩৯ রান করে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন। চামিকা করুনারত্নে ৪৩ রান চারটি
উইকেট নেন। এছাড়া কাসুন রাজিথা ও লাহিরু কুমারা দুটি করে উইকেট নেন।
রান তাড়া করতে নেমে কিউইদের পেস অ্যাটাকের সামনে এলোমেলো
হয়ে যায় শ্রীলংকা। ১৪ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় অতিথিরা। এরপর নিয়মিত ব্যবধানে
উইকেট হারিয়ে দলটি ১৯.৫ ওভোরে ৭৬ রানে গুটিয়ে যায়। ২৬ বছর বয়সী মিডিয়াম পেসার
হেনরি শিপলি একাই নেন পাঁচ উইকেট। তাতে লংকানরা ২০ ওভারের আগেই অলআউট হয়ে যায়। ৩১
রান নেন পাঁচ উইকেট। তার অনবদ্য বোলিংয়ে ভর করেই ১৯৮ রানের বিশাল জয় তুলে নিয়েছে
কিউইরা। ব্লেয়ার টিংকার ও ড্যারিল মিচেল দুটি করে উইকেট নেন। ম্যাচসেরা হয়েছেন
শিপলি।
মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ও শুক্রবার শেষ ওয়ানডেতে মুখোমুখি
হবে শ্রীলংকা ও নিউজিল্যান্ড। এরপর রয়েছে তিন ম্যাচের টি২০ সিরিজ।










