ইতিহাদে ম্যানচেস্টার ডার্বিতে ১-০ গোলে জয়ের পথেই ছিল ম্যানসিটি। যদিও শেষ মুহূর্তের নাটকীয়তায় ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানইউ।
৩৬ মিনিটে ইয়াস্কো গার্দিওলের হেডে লিড নেয় ম্যানসিটি। ৮৮ মিনিটে ব্রুনো ফার্নান্দেস পেনাল্টি থেকে গোল করে সমতা আনার দুই মিনিট পর আমাদ দিয়ালোর গোলে অবিশ্বাস্য এক জয় নিশ্চিত করে ম্যানইউ।
এই হারে ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলের পাঁচে নেমে গেল সিটি। ১৬ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ২৭ পয়েন্ট। ১৬ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ম্যানইউ ১২তম স্থানে।










