মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়েছে টাইগাররা। ২০ ওভারের মধ্যেই ৬ উইকেট খুইয়ে বসেছে তারা। ভারতীয় বোলারদের মধ্যে ১৯ রানে ৩ উইকেট ওয়াশিংটন সুন্দরের। এছাড়া মোহাম্মদ সিরাজ ২ ও উমরান মালিক ১ উইকেট নিয়েছেন।
আজ বুধবার (৭ ডিসেম্বর) সকালের ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। ৫০ রানের কোঠাতেই টপ অর্ডার তিন ব্যাটসম্যান হারিয়েছে টাইগাররা। ২০ ওভারের মধ্যে হারায় আরো তিন উইকেট। প্যাভিলিয়নের পথ ধরেছেন এনামুল হক, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহমান ও আফিফ হোসেন। মেহেদী হাসান মিরাজ ১০ ও মাহমুদুল্লাহ রিয়াদ ১৬ রানে ব্যাট করছেন। ২২ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৬ উইকেটে ৯৩।
আজ জিতলেই সিরিজ নিশ্চিত হবে বাংলাদেশের। এই মাঠে প্রথম ম্যাচে দারুণ লড়াইয়ে পর ১ উইকেটে জয় পায় বাংলাদেশ।
১০ ডিসেম্বর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ।










