সিলেট টেস্টে দ্বিতীয়
দিন শেষ বিকেলে ১১৩ রানে শ্রীলংকার ৫ উইকেট তুলে নিয়ে আশা জাগিয়েছিলেন বাংলাদেশের বোলাররা।
যদিও প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশের পথের কাঁটা হয়ে দাঁড়ালেন ধনাঞ্জয়া-কামিন্দু
জুটি। দুজন মধ্যাহ্নভোজের আগেই ১০৭ রানের জুটি গড়ে স্বাগতিকদের কাজটা কঠিন করে তুলছেন।
সিংহলিজদের সংগ্রহ ২৩৩/৬। দুই ইনিংস মিলে তাদের লিড এখন ৩২৫ রানের। ধনাঞ্জয়া ডি সিলভা
৮৫ ও কামিন্দু ৫০ রানে অপরাজিত রয়েছেন। তারা যে গতিতে ছুটছেন তাতে বাংলাদেশের সামনে
অনায়াসেই চারশোর্ধ্ব টার্গেট ছুড়ে দিতে সমর্থ হবে।
বাংলাদেশ দলের ব্যাটিং
কোচ ডেভিড হেম্প শনিবার দ্বিতীয় দিনের খেলা শেষে বলছিলেন, তারা শ্রীলংকাকে দ্রুত অলআউট
করতে চান যেন তাদের সামনে ২৫০ রানের মতো টার্গেট দাঁড়ায়। যদিও এই কোচের প্রত্যাশামতো
সবকিছু হলো না।
সকালে তৃতীয় ওভারে ‘নাইটওয়াচম্যান’
বিশ্ব ফার্নান্দোকে সাজঘরে ফেরান খালেদ আহমেদ। এরপর আর কোনা সফলতা পায়নি বাংলাদেশ।
এরপর ধনাঞ্জয়া ও কামিন্দু দেয়াল হয়ে দাঁড়ান। সপ্তম উইকেটে ২৪.১ ওভার ব্যাটিং করে তারা
বোর্ডে ১০৭ রান তুলে অবিচ্ছিন্ন রয়েছেন। প্রথম ইনিংসে ষষ্ঠ উইকেটে ২০২ রানের জুটি গড়ে
বাংলাদেশকে হতাশ করেন এই দুজনই। প্রথম ইনিংসে দুজনই করেন সেঞ্চুরি। আজও সম্ভাবনা জাগিয়েছেন।
ধনাঞ্জয়া ১২৯ বলে ৮ বাউন্ডারি
ও ২ ছক্কায় ৮৫ এবং কামিন্দু ৬৯ বলে ৫ বাউন্ডারিতে ৫০ রান করেছেন।
শ্রীলংকার ২৮০ রানের জবাবে
প্রথম ইনিংসে বাংলাদেশ ১৮৮ রানে অলআউট হয়ে যায়।










