ওয়েলিংটন টেস্টে ৩৬৯ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ১১১ রান তুলে তৃতীয় দিন মাঠ ছাড়ে নিউজিল্যান্ড। রাচিন রবীন্দ্র ও ড্যারিল মিচেল আশা দেখাচ্ছিলেন স্বাগতিক দলকে। যদিও আজ রোববার চতুর্থ দিন কিউইদের জন্য বিভীষিকাময় সকাল বয়ে আসলেন অস্ট্রেলিয়ার কৃতী অফস্পিনার নাথান লায়ন। আগের দিনের দুটিসহ আজ সিলেন আরো চারটি উইকেট। ফলে কিউইরা গুটিয়ে গেল ১৬৯ রানে। জয়ের স্বপ্ন দেখা স্বাগতিকরা হারল ১৭২ রানের বিশাল ব্যবধানে।

 

রাচিন রবীন্দ্র সর্বোচ্চ ৫৯ রান করেন। এছাড়া ড্যারিল মিচেল ৩৬ ও গ্লেন ফিলিপস ২৬ রান করেন।

 

২৭ ওভার বল করে ৬৫ রানে ৬ উইকেট নেন লায়ন। প্রথম ইনিংসে নেন ৪৩ রানে ৪ উইকেট। ম্যাচে তার শিকার ১০ উইকেট। ২০০৬ সালের পর নিউজিল্যান্ডের মাঠে এই প্রথম এক টেস্টে ১০ উইকেট নিলেন কোনো স্পিনার।

 

এই টেস্টে দুই দলের মোট ১৩ জন বোলার উইকেট নিয়েছেন। টেস্ট ইতিহাসে মাত্র পঞ্চমবার ও ১৯৬৬ সালের পর প্রথম ম্যাচে উইকেট নেন ১৩ বোলার।

 

শুক্রবার ক্রাইস্টচার্চে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

 

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া: ৩৮৩ ও ১৬৪। নিউজিল্যান্ড: ১৭৯ ও ১৯৬। ফল: অস্ট্রেলিয়া ১৭২ রানে জয়ী। ম্যাচসেরা: ক্যামেরন গ্রিন (অস্ট্রেলিয়া)। সিরিজ: দুই টেস্টের সিরিজে অস্ট্রেলিয়া ১-০তে এগিয়ে।