আগামী জুনে এশিয়ান কাপ ফুটবলের বাছাই টুর্নামেন্ট। মালয়েশিয়ায় সেই টুর্নামেন্টের জন্য বাংলাদেশ দলের প্রস্তুতি শুরু হবে ১৬ মে। ১০ দিন অনুশীলন করে ২৭ মে ইন্দোনেশিয়ার উদ্দেশে রওনা হবেন জামাল ভূঁইয়ারা। সেখানে একটি প্রীতি ম্যাচ খেলে মালয়েশিয়ায় যাবে বাংলাদেশ দল।
মূলত জাতীয় দলের ক্যাম্প পূর্ণতা পাবে ২৬ মের পর। বসুন্ধরা কিংস কলকাতায় ১৮-২৪ মে এএফসি কাপ টুর্নামেন্ট খেলবে। জাতীয় দলের অনেক খেলোয়াড় সেখানে থাকবেন।
৮-১৪ জুন এশিয়া কাপ বাছাইয়ে বাংলাদেশের তিনটি ম্যাচ। ৮ জুন প্রথম ম্যাচ বাহরাইনের বিপক্ষে খেলবে লাল-সবুজ বাহিনী। এরপর ১১ জুন তুর্কমেনিস্তান ও ১৪ জুন মালয়েশিয়ার বিপক্ষে লড়বে লাল-সবুজরা। ছয় গ্রুপের চ্যাম্পিয়ন ও পাঁচ সেরা রানার্সআপ এশিয়া কাপের মূল পর্বে খেলবে। বাংলাদেশ ১৯৮০ সালে একবারই এশিয়া কাপের মূল পর্বে খেলেছিল।










