সিলেট টেস্টে ৬ উইকেটে ২১৩ রান তুলে নিয়ে দ্বিতীয় দিনের চা-বিরতিতে যায় জিম্বাবুয়ে। ফেরার পরই সপ্তম উইকেট হারায় সফরকারী। তাদের লিড ছিল ২৭ রানের।
বাংলাদেশকে ১৯১ রানে অলআউট করে দেয়ার পর বিনা উইকেটে ৬৭ রান নিয়ে রোববার প্রথম দিন মাঠ ছাড়ে জিম্বাবুয়ে। আজ সোমবার দ্বিতীয় দিন প্রথম সেশনে নাহিদ রানার গতিতে এলোমেলো অতিথিরা। এ সময় তারা ৪টি উইকেট হারায়। দলটি ৩৮ ওভারে ৪ উইকেটে ১৩৩ রান তুলে লাঞ্চের বিরতিতে যায়। নাহিদ রানা একাই নেন ৩টি উইকেট, বাকিটা নেন হাসান মাহমুদ। দ্বিতীয় সেশনে তারা হারায় আরো ২টি উইকেট। ১টি করে উইকেট নেন খালেদ আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। ১৯৩ রানে শন উইলিয়ামসের বিদায়ের পর দলকে টানেন নিয়াশা মায়াভো (৩৫) ও ওয়েলিংটন মাসাকাদজা (৩*)।










