ইংলিশ প্রিমিয়ার লিগ লিডার আর্সেনালকে ১-০ গোলে হারিয়ে চমক দেখাল ধুকঁতে থাকা এভারটন। এই জয়ে অবনমন অঞ্চল থেকে বেরিয়ে যায় টফিসরা। নতুন কোচ শন ডাইচের অধীনে প্রথম ম্যাচ খেলতে নেমেই আজ শনিবার জয়ের স্বাদ পেল লিভারপুল শহরের দলটি।

 

দল অবনমন অঞ্চলে নেমে যাওয়ায় সম্প্রতি বরখাস্ত করা হয় কোচ ফ্রাংক ল্যাম্পার্ডকে। তার জায়গায় গত সোমবার নিয়োগ পান ডাইচ। নতুন কোচকে প্রথম ম্যাচেই জয় উপহার দিলেন তার শিষ্যরা। ম্যাচের ৬০ মিনিটে গোল করেন জেমস তারকোভস্কি। ডুইট ম্যাকনেইলের কর্নারের বলে মাথা ছুঁয়ে গোল আদায় করে নেন সেন্টার হাফ তারকোভস্কি। এই দুই খেলোয়াড়টি একটি সময় বার্নলিতে খেলেছেন ডাইচের অধীনে।

 

সব ধরণের প্রতিযোগিতা মিলে ১১ ম্যাচের মধ্যে প্রথম জয় পেল এভারটন। এই জয়ের পর ২১ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চল থেকে বেরিয়ে যায় এভারটন। অবশ্য পরে উলভারহ্যাম্পটনের কাছে লিভারপুলের ৩-০ গোলের হারে আবার অবনমন অঞ্চলে নেমে যায় এভারটন। 

আজ শনিবার রাতে অন্যান্য ম্যাচে ম্যানইউ ২-১ গোলে ক্রিস্টাল প্যালেসকে, ব্রেন্টফোর্ড ৩-০ গোলে সাউদাম্পটনকে ও লেস্টার ৪-২ গোলে অ্যাস্টন ভিলাকে হারায়।