চট্টগ্রামে টানা তিন ম্যাচেই হেরে যাওয়া জিম্বাবুয়ের জন্য সিরিজের শেষ দুটি ম্যাচ এখন শুধুই আনুষ্ঠানিকতার। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের চতুর্থ ম্যাচে টস জিতে বোলিং নেয় সফরকারীরা। অতিথিদের হতাশ করে ওপেনিং জুটিতে তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার ১০ ওভারে তুলে নেন ৯০ রান। দুজন ১০১ রান তুলে বিচ্ছিন্ন হন। এরপরও বাংলাদেশ ১৪৩ রানে অলআউট হয়েছে!
ইনিংসের ১২তম
ওভারে বাংলাদেশের দুই ওপেনারকেই ফেরান লুক জঙ্গুই। ৩৭ বলে ৫২ রানের দুর্দান্ত এক ফিফটি
করে এক্সট্রা কভারে জোনাথন ক্যাম্পবেলকে ক্যাচ দেন তানজিদ। একই ওভারে সৌম্য সরকারকেও
লিগ বিফোরের ফাঁদে ফেলে সাজঘরের পথ দেখান জঙ্গুই। সৌম্য ৩৪ বলে ৪১ রান করেন।
জঙ্গুইর (৩/২০)
সঙ্গে রিচার্ড এনগারাভা (২/২৭) ও ব্রায়ান বেনেট (২/২০) উইকেট শিকারের উৎসবে যোগ দেন।
সিকান্দার রাজা ও ব্লেসিং মুজারাবানি নেন একটি করে উইকেট।
১২তম ওভারে
দুই ওপেনারের বিদায়ের পর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। নাজমুল হোসেন
শান্ত (২), সাকিব আল হাসান (১), জাকের আলী (৬) ও রিশাদ হোসেনরা (২) দলকে হতাশ করতে
থাকেন।
আইপিএল ফেরত
পেস বোলার মুস্তাফিজুর রহমান ও কৃতী অলরাউন্ডার সাকিব আল হাসান আজ চতুর্থ ম্যাচে একাদশে
ফিরেছেন। এছাড়া লিটন দাসের জায়গা নিয়েছেন সৌম্য সরকার। আজ একাদশের বাইরে মাহমুদউল্লাহও।
একাদশে জায়গা পেয়েছেন স্পিনার তানভীর ইসলাম। মুস্তাফিজের জন্য জায়গা ছেড়ে দিতে হয়েছে
মোহাম্মদ সাইফউদ্দিনকে।
জয়লর্ড গাম্বি
ও ক্রেগ আরভিনের জায়গায় জিম্বাবুয়ে একাদশে ফিরেছেন রায়ান বার্ল ও রিচার্ড এনগারাভা।










