চট্টগ্রামে
টানা তিন ম্যাচেই হেরে যাওয়া জিম্বাবুয়ের জন্য সিরিজের শেষ দুটি ম্যাচ এখন শুধুই আনুষ্ঠানিকতার
মাত্র। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের চতুর্থ ম্যাচে টস জিতে বোলিং নিয়েছে
সফরকারীরা। তবে অতিথিদের এই সিদ্ধান্তকে বিফল করে দিচ্ছেন তানজিদ হাসান তামিম ও সৌম্য
সরকার। বাংলাদেশের দুই ওপেনার প্রথম ১০ ওভারে ৯০ রান তুলে নিয়েছেন। তানজিদ ৩৬ বলে ৫২
ও সৌম্য ২৪ বলে ২৫ রান করে অপরাজিত ছিলেন।
আইপিএল
ফেরত পেস বোলার মুস্তাফিজুর রহমান ও কৃতী অলরাউন্ডার সাকিব আল হাসান আজ চতুর্থ ম্যাচে
একাদশে ফিরেছেন। এছাড়া লিটন দাসের জায়গা নিয়েছেন সৌম্য সরকার। আজ একাদশের বাইরে মাহমুদউল্লাহও।
একাদশে জায়গা পেয়েছেন স্পিনার তানভীর ইসলাম। মুস্তাফিজের জন্য জায়গা ছেড়ে দিতে হয়েছে
মোহাম্মদ সাইফউদ্দিনকে।
জয়লর্ড
গাম্বি ও ক্রেগ আরভিনের জায়গায় জিম্বাবুয়ে একাদশে ফিরেছেন রায়ান বার্ল ও রিচার্ড এনগারাভা।
বাংলাদেশ
একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাকিব আল হাসান,
তাওহিদ হৃদয়, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তানজিম
হাসান সাকিব, জাকের আলী।
জিম্বাবুয়ে
একাদশ: তাদিওয়ানাশে মারুমানি, ব্রায়ান বেনেট, সিকান্দার রাজা (অধিনায়ক), ক্লাইভ মাদেন্দে,
জোনাথন ক্যাম্পবেল, রায়ান বার্ল, লুক জঙ্গুই, ফারাজ আকরাম, ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড
এনগারাভা ও ব্লেসিং মুজারাবানি।










