অস্ট্রেলিয়ার সঙ্গে ঘরের মাঠে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ ওয়ানডে সিরিজটা ২০২২-২৫ আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ।
আগামী ২১, ২৪ ও ২৭ মার্চ মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অস্ট্রেলিয়া জাতীয় নারী দলের সঙ্গে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ। একই মাঠে ৩১ মার্চ, ২ ও ৪ এপ্রিল তিনটি টি২০ ম্যাচ খেলবে নিগার সুলতানার দল। টি২০ সিরিজের দল পরে ঘোষণা করা হবে।
বাংলাদেশ নারী ওয়ানডে দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক পিংকি, মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, দিশা আক্তার, সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার নিশি, ফারজানা হক লিসা। অপেক্ষমাণ তালিকা: ফারিহা ইসলাম তৃষা, শরিফা খাতুন ও লতা মন্ডল।










