অস্ট্রেলিয়ান ওপেনে ১০টি শিরোপা জিতে আগেই ইতিহাস গড়েছেন নোভাক জোকোভিচ। এবার খেলছেন ১১তম শিরোপার আশায়। সেই পথে বড় এক ধাপ এগোলেন তিনি। আজ মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে স্পেনের লড়াকু খেলোয়াড় কার্লোস আলকারাজকে হারিয়ে দিয়েছেন তিনি। প্রথম সেট হেরেও দারুণ কামব্যাকে শেষ পর্যন্ত ৪-৬, ৬-৪, ৬-৩, ৬-৪ গেমে জিতেছেন ৩৭ বছর বয়সী সার্বিয়ান তারকা।
প্রথম সেটের শেষ দিকে কুঁচকিতে সমস্যা অনুভব করছিলেন জোকোভিচ। যদিও বহু যুদ্ধের এই নায়ক চোটকে জয় করার পর জিতেছেন ম্যাচটিও। ৩ ঘন্টা ৩৮ মিনিটের লড়াইয়ে ২১ বছর বয়সী আলকারাজকে হারান তিনি।
ম্যাচ শেষে আলকারাজকে আলিঙ্গনকে বাধেন জোকোভিচ। এই হারে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার গ্র্যান্ডস্লাম (চার ধরণের গ্র্যান্ডস্লাম) জয়ের রেকর্ড গড়ার স্বপ্নভঙ্গ হলো আলকারাজের।
আলকারাজের রেকর্ড না হলেও মাইলফলের দিকে ছুটছেন জোকোভিচ। তিনি রেকর্ড ২৫তম গ্র্যান্ডস্লাম শিরোপার আশায় খেলছেন। জিতলে মার্গারেট কোর্টের রেকর্ড ছুঁয়ে ফেলবেন। অজি গ্রেট কোর্ট নারী ও পুরুষ মিলে সর্বোচ্চ ২৫টি মেজর জিতেছেন।
সেমিফাইনালে জার্মানির আলেক্সান্ডার জেরেভের মুখোমুখি হবে জোকোভিচ। জেরেভ ৭-৬, ৭-৬, ২-৬, ৬-১ গেমে হারান যুক্তরাষ্ট্রের টমি পলকে।










