সেন্ট কিটসে আজ তৃতীয় ওয়ানডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৩২২ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। সৌম্য সরকার ৭৩, মেহেদী হাসান মিরাজ ৭৭, মাহমুদউল্লাহ ৮৪ ও জাকের আলী ৬২ রান করেন।
৯ রানের মধ্যে তানজিদ হাসান তামিম ও লিটন দাস বিদায় নিলে তৃতীয় উইকেট জুটিতে সৌম্য সরকার ও মেহেদী হাসান মিরাজ ১২৭ বলে ১৩৬ রানের জুটি গড়ে দলকে নিরাপদে নিয়ে যান। সৌম্য ৭৩ বলে ৭৩ ও মিরাজ ৭৩ বলে ৭৭ রান করেন। এ দুজনের বিদায়ের পর ১১৭ বলে ১৫০ রানের রাজসিক এক জুটিতে বাংলাদেশ পায় ৩২১ রানের সৌধ। অভিজ্ঞ মাহমুদউল্লাহ ৬৩ বলে ৮৪ ও তরুণ জাকের আলী ৫৭ বলে ৬২ রান করে অপরাজিত থাকেন।
ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ ৪৩ রানে ২টি উইকেট নেন।
সিরিজে ২-০তে এগিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ।










