তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি২০ সিরিজ
খেলতে আজ শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ঢাকায় এসেছেন ইংলিশ ক্রিকেটাররা।
আগামী ১ মার্চ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে
অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে ম্যাচ, দ্বিতীয় ম্যাচও ঢাকা। এরপর তৃতীয় ওয়ানডে চট্টগ্রামের
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এরপর শুরু হবে টি২০ সিরিজ।
এরই মধ্যে বাংলাদেশ দলের নতুন কোচ হিসেবে
যোগ দিয়েছেন শ্রীলঙ্কান চণ্ডিকা হাথুরুসিংহে। তার অধীন গতকাল অনুশীলন শুরু করেছেন তামিমরা।
উল্লেখ্য, ইংল্যান্ডের টেস্ট দল এখন খেলছে
নিউজিল্যান্ডে।










