তৃতীয় দিনের প্রথম ওভারের দ্বিতীয় বলেই কাসুন
রাজিথাকে বোল্ড করেন এবাদত হোসেন। রানের খাতা না খুলেই ফিরতে হলো শ্রীলংকান এই
ব্যাটারকে। দিনের দশম ওভারে গুরুত্বপূর্ণ উইকেট দিমুথ করুনারত্নেকে (৮০) বোল্ড করে সাজঘরে ফেরান সাকিব আল হাসান। আগের
দিন ৭০ রানে অপরাজিত থাকা লংকান অধিনায়ক আজ ব্যক্তিগত ইনিংসে যোগ করেছেন আরো ১০
রান। এ রিপোর্ট লেখা পর্যন্ত আজ বুধবার তৃতীয় দিন শ্রীলংকার প্রথম ইনিংসে সংগ্রহ ৪
উইকেটে ১৮৮ রান। অ্যাঞ্জেলো ম্যাথুস ১৫ ও ধনাঞ্জয়া ডি সিলভা ১৮ রানে অপরাজিত
রয়েছেন।
বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন সাকিব ও
এবাদত।
এর আগে মুশফিকুর রহিমের অপরাজিত ১৭৫ ও লিটন দাসের
১৪১ রানে ভর করে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৩৬৫ রান সংগ্রহ
করেছে বাংলাদেশ।










