লিভারপুল থেকে বার্সেলোনায় নাম লিখিয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা ফিলিপ্পে কুতিনহো। যদিও বার্সা যাত্রাটা তার দুঃস্বপ্নে রূপ নেয়। বায়ার্ন মিউনিখে ধারে খেলে বার্সায় ফিরলেও পরিস্থিতি খুব একটা পাল্টায়নি। তাকে আবারো ধারে পাঠানো হলো। এবার অ্যাস্টন ভিলায়। চলতি মৌসুমের বাকি সময় ভিলার হয়ে খেলবেন তিনি। এজন্য খেলোয়াড়টির বেতন পরিশোধ করবে ভিলা, আর পরের মৌসুমে তাকে কেনা যাবে ৩৩ মিলিয়ন পাউন্ডে। বিবিসি
ধার চুক্তিতে অ্যাস্টন ভিলায় কুতিনহো
লিভারপুল থেকে বার্সেলোনায় নাম লিখিয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা ফিলিপ্পে কুতিনহো। যদিও বার্সা যাত্রাটা তার দুঃস্বপ্নে রূপ নেয়। বায়ার্ন মিউনিখে ধারে খেলে বার্সায় ফিরলেও পরিস্থিতি খুব একটা পাল্টায়নি।










