উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে চেলসিকে তাদেরই মাঠে ৩-১ গোলে হারাল রিয়াল মাদ্রিদ। আজ স্টামফোর্ড ব্রিজে করিম বেনজমার হ্যাটট্রিকে ব্লুজদের লজ্জা দেয় ১৩ বারের চ্যাম্পিয়নরা। 

শেষ ষোলোর দ্বিতীয় লেগে পিএসসির বিপক্ষে হ্যাটট্রিক করা বেনজেমা এবার জয় করলেন লন্ডন। ম্যাচের প্রথম ৩০ মিনিটের মধ্যেই দুই গোল আর ৪৬ মিনিটে পূর্ণ করেন হ্যাটট্রিক। মাঝে চেলসির কাই হাভার্ত গোল করেন।

এই জয়ে সেমিফাইনালে এক পা দিয়েই রাখল স্প্যানিশ জায়ান্টরা। 

আজ আরেক ম্যাচে নিজেদের মাঠে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখকে ১-০ গোলে হারিয়েছে ভিলারিয়াল।