খেলা গড়িয়েছে দ্বিতীয়ার্ধে। তখন বাকি
আর মাত্র ৬ মিনিট। ২-১ গোলে এগিয়ে আছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল আল নাসর। কিন্তু হাঁটুর
ব্যথার কারণে তার মাঠ থাকা হচ্ছে না। লাল কার্ডের কারণে দলে খেলোয়াড়ও একজন কম।
এমন সংশয়কর পরিস্থিতিতে মাঠ ছাড়ার সঙ্গে
চোখে জল নেমেছিল রোনালদোর। তবে শেষ হাসি হেসেছে তারই দল। এ কৃর্তিত্বের পেছনে রয়েছে
রোনালদোর জোড়া গোল।
গতকাল শনিবার (১২ আগস্ট) আরব ক্লাব
চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মিলানঙ্কোভিচ-সাভিচের আল হিলালকে ২-১ গোলে হারিয়েছে রোনালদোর
আল নাসর।
এদিন ম্যাচের ১১৪তম মিনিটে হাঁটুর ব্যথা
নিয়ে মাঠ ছাড়তে হয় এই পর্তুগিজ ফুটবল তারকাকে।
গতকাল অনুষ্ঠিত ফাইনালের দুই গোলসহ
টুর্নামেন্টে মোট ৬ গোল করেন তিনি।
৩৮ বছর বয়সী রোনালদো ফাইনালের শিরোপা
জেতার সঙ্গে সঙ্গে করেছেন বিশ্ব রেকর্ড। হেড দিয়ে গোল দেয়ায় রোনালদো এখন গের্ড মুলারকেও
ছাড়িয়েছেন। হেড দিয়ে তিনি এ যাবত ১৪৫টি গোল করেছেন, যা গের্ড মুলারের চেয়ে একটি বেশি।
সোশ্যাল মিডিয়ায়ার একাউন্টে শিরোপা
জেতার উল্লাস প্রকাশ করেছেন রোনালদো। এই প্রথমবার আল নাসরকে জিতাতে পেরে দলের সবার
প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
৪২ বছরের পুরোনো
এই টুর্নামেন্টে আল নাসরের প্রথম শিরোপা এটি। গত জানুয়ারিতে রিয়াদের ক্লাবটিতে যোগ
দেয়ার পর রোনালদোর এটি প্রথম ট্রফি।










