ওয়েলিংটন টেস্টে হ্যাটট্রিক করেছেন ইংলিশ পেস বোলার গাস অ্যাটকিনসন। এটা ইংল্যান্ডের ইতিহাসে ১৫তম টেস্ট হ্যাটট্রিক। শুধু স্টুয়ার্ট ব্রডের আছে দুটি হ্যাটট্রিক। অ্যাটকিনসনের শিকার হন নিউজিল্যান্ডের নাথান স্মিথ, ম্যাট হেনরি ও টিম সাউদি। গত জুলাইয়ে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক টেস্টে ১২ উইকেট শিকার করা অ্যাটকিনসন দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন। জেমস অ্যান্ডারসনের যোগ্য উত্তরসূরি কি তবে পেয়েই গেছে ইংল্যান্ড? বিসিবি