সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছে সফরকারী আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল।

ঢাকায় ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জয়ের পর এবার সিলেটে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও আয়ারল্যান্ডকে হারানোর মিশন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।

৭ ডিসেম্বর দ্বিতীয় ও ৯ ডিসেম্বর তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। এই সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশ ও আয়ারল্যান্ড এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ১১ ম্যাচে মুখোমুখি হয়েছে, যার মধ্যে বাংলাদেশ ৮টি ও আইরিশরা ৩টি জিতেছে। দুই দলের সর্বশেষ লড়াইয়েও জিতেছে বাংলাদেশ। ২০২২ সালের সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাই ম্যাচে আইরিশদের ৭ রানে হারায় নিগার সুলতানার দল। ওয়ানডেতেও এগিয়ে বাংলাদেশ। ৯ বারের মুখোমুখিতে বাংলাদেশ ৬টি জিতেছে, যার তিনটিই এসেছে এবারের হোম সিরিজে। আয়ারল্যান্ডের জয় মাত্র ১টি, বাকি ২টি ম্যাচ পরিত্যক্ত হয়।

বাংলাদেশ একাদশ

নিগার সুলতানা (অধিনায়ক/উইকেটকিপার), নাহিদা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, জাহানারা আলম, রিতু মনি, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, দিলারা আক্তার, তাজ নেহার, ফারিহা ইসলাম তৃষ্ণা, জান্নাতুল ফেরদৌস সুমনা।

আয়ারল্যান্ড একাদশ

গ্যাবি লুইস, এমি হান্টার, ওরলা প্রেন্ডারগাস্ট, লিয়া পল, লরা ডিলানি, উনা রেমন্ড-হো, সারাহ ফোর্বস, আরলিন কেলি, আভা কানিং, ফ্রেয়া সার্জেন্ট ও এমি মাগুইয়ার।