বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে অর্ধেক পথ শেষে শিরোপার পথে এগিয়ে আছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। আট জয়, দুই ড্র ও এক হারে বসুন্ধরার ঝুলিতে ২৬ পয়েন্ট। ছয়বারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী ১১ ম্যাচে ছয় জয়, চার ড্র ও এক হারে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। এক পয়েন্ট কম নিয়ে তিনে তিনবারের চ্যাম্পিয়ন শেখ জামাল। চলতি মৌসুমে এখন পর্যন্ত অপরাজিত দলটির পারফরম্যান্স পাঁচ জয় ও ছয় ড্র।

লিগে শেষ দুইবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।