এ ব্যাপারে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে। ম্যানইউর সঙ্গে ক্যারিকের দুই বছরের চুক্তি হবে। চুক্তিটি ১২ মাস বাড়ানোর সুযোগ থাকবে। জানুয়ারিতে রুবেন আমোরিমকে বিদায় করে ক্যারিককে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেয় ম্যানইউ। তিনি সফলভাবে ক্লাবটিকে চ্যাম্পিয়ন্স লিগে নিয়ে যান। তারই পুরস্কার পাচ্ছেন এবার। বিবিসি