কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে তৃতীয় করার পেছনে অনন্য ভূমিকা রাখেন ২১ বছর বয়সী সেন্টার ব্যাক জসকো গুয়ারদিওল। তখনই তার ওপর চোখ পড়ে বিশ্বের শীর্ষ ক্লাবগুলোর। তবে তাকে পেল ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। ৯০ মিলিয়ন ডলারে (৭৭ মিলিয়ন পাউন্ড) গুয়ারদিওলকে দলে সই করিয়েছে বর্তমান ইংলিশ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। হ্যারি মাগুইয়ারের (৮৮ মিলিয়ন পাউন্ড) পর তিনি দ্বিতীয় ব্যয়বহুল ডিফেন্ডার। বিবিসি