দোহায় লিজেন্ডস লিগ ক্রিকেট মাস্টার্সে মিসবাহ-উল-হকের ঝড়ো হাফসেঞ্চুরিতে (৫০ বলে ৭৩) ভর করে ইন্ডিয়া মহারাজাকে ৯ রানে হারিয়ে শুভসূচনা করেছে এশিয়া লায়ন্স। আগে ব্যাটিং করে ৬ উইকেটে ১৬৫ রান তোলে এশিয়া লায়ন্স, যা পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল ও আফগানিস্তানের ক্রিকেটার নিয়ে গঠিত। জবাবে ইন্ডিয়া মহারাজা ৮ উইকেটে ১৫৬ রান তুলতে সমর্থ হয়। উল্লেখ্য, এ লিগের তৃতীয় দল ওয়ার্ল্ড জায়ান্টস। ক্রিকইনফো