রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে সিলেট সানরাইজার্সকে ৪ উইকেটে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৮৫ রান সংগ্রহ করে সিলেট। জবাবে ইংলিশ ব্যাটসম্যান উইল জ্যাকসের ঝড়ো ইনিংসে ১৯.১ ওভারে ছয় উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় চট্টগ্রাম।
১৮৬ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ৫৭ বলে ৯২ রানের হার না মানা ইনিংস খেলেন জ্যাকস। ৮টি চার ও ৪টি ছক্কায় ইনিংসটি সাজান তিনি। এছাড়া দলের জয়ে চ্যাডউইক ওয়ালটন ৩৫ ও শামীম হোসেন ২১ রান করেন। সিলেটের হয়ে সোহাগ গাজী ও আলাউদ্দিন বাবু দুটি করে উইকেট নেন।
এর আগে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে সিলেট। লেন্ডি সিমন্সের ৪২, কলিন ইগ্রামের ২৪, এনামুল হক বিজয়ের ৩২ ও রবি বোপারার ৪৪ রানে ভর করে ১৮৫ রানের পুঁজি পায় সিলেট সানরাইজার্স। চট্টগ্রামের হয়ে তিনটি উইকেট নেন মৃত্যুঞ্জয়। ম্যাচ সেরা হয়েছেন উইল জ্যাকস।
তৃতীয় দল হিসেবে প্লে অফে নাম লেখায় বন্দরনগরীর দলটি। তাদের জয়ে অপেক্ষা বাড়লো মিনিস্টার ঢাকার। মাহমুদউল্লাহদের এখন তাকিয়ে থাকতে হবে খুলনা টাইগার্সের হারের দিকে। আর খুলনা যদি জিতে তাহলে কপাল পুড়বে ঢাকার।
জ্যাকসের ঝড়ো ব্যাটিংয়ে প্লে-অফে চটগ্রাম