নেদারল্যান্ডস তাদের বিশ্বকাপ অভিযান শুরু করে ডালাস স্টেডিয়ামে জাপানের বিপক্ষে ২–২ ড্র দিয়ে। ম্যাচটি শুরুতে ছিল ধীরগতির, কিন্তু দ্বিতীয়ার্ধে তা রূপ নেয় দারুণ আক্রমণ-পাল্টা আক্রমণের লড়াইয়ে।

ডাচরা দুইবার এগিয়ে যায়, বিপরীতে জাপানও দুইবারই সমতাসূচক গোল করে। ফলাফলে হতাশ হলেও নেদারল্যান্ডস মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং জানিয়েছেন, ম্যাের ইতিবাচক দিকগুলোতে নজর দিচ্ছেন তারা।

তিনি বলেন, ‘আমার মনে হয় আমাদের রক্ষনভাগ ভালো ছিল এবং বলের দখলেও আমরা ভালো খেলেছি। আমরা ধৈর্য ধরেছি। এটা কঠিন ছিল কারণ তারা লো ব্লকে ভালোভাবে ডিফেন্ড করেছে। শেষ পর্যন্ত আমি মনে করি আমাদের একটি ভালো ম্যাচ ছিল।’

অন্যদিকে ডাচ সেন্টার ব্যাক ভ্যান হেক বলেন ‘বিশ্বকাপে নিজের দেশকে প্রতিনিধিত্ব করা একটি বড় সম্মান। বিশেষ করে যখন আপনি এ স্টেডিয়ামে আসেন। এটি আমি যেসব স্টেডিয়ামে খেলেছি তার মধ্যে অন্যতম সেরা। তবে শেষ পর্যন্ত আমি কিছুটা হতাশ যে আমরা তিন পয়েন্ট পাইনি।’