ডাম্বুলায় টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকাকে ৫ রানে হারিয়ে সিরিজ ড্র করল নিউজিল্যান্ড। আজ রোববার আগে ব্যাটিংয়ে নেমে ১০৮ রানে অলআউট হয়ে যায় কিউইরা। জবাব দিতে নেমে এক বল বাকি থাকতে অলআউট সিংহলিজরা!
লো-স্কোরিং ম্যাচেও ছিল টানটান উত্তেজনা। ওয়ানিন্দু হাসারাঙ্গা (৪/১৭), মাথিসা পাথিরানা (৩/১১) ও নুয়ান তুষারা (২/২২) দুর্দান্ত বোলিংয়ে নিউজিল্যান্ডকে অল্প রানে আটকে দেন। এই রান তাড়া করে জয়ের পথেই ছিল শ্রীলংকা। যদিও শেষ দিকে ২ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। এই তিনটি উইকেটই নেন স্পিনা গ্লেন ফিলিপস। তাই শেষ ৬ বলে ৮ রান করে জেতা হলো না চারিথ আসালঙ্কাদের।
নিউজিল্যান্ডের উইকেটকিপার মিচেল হে ছয়টি ডিসমিসাল করে নতুন রেকর্ড গড়েছেন। আফগানিস্তানের আহমাদ শাহজাদের আছে পাঁচটি ডিসমিসালের রেকর্ড। সেটি আজ পেছনে ফেলেছেন হে।
এবার দুই দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে।










