ভারতকে
১৬ রানে হারিয়ে তিন ম্যাচের টি২০ সিরিজে সমতা আনল শ্রীলংকা। আজ পুনেতে অনুষ্ঠিত
দ্বিতীয় টি২০ ম্যাচে আগে ব্যাটিং করে ৬ উইকেটে ২০৬ রানের সৌধ গড়ে সিংহলিজরা। জবাবে
ভারত ৮ উইকেটে ১৯০ রান তুলতে সমর্থ হয়।
অধিনায়ক
দাসুন শানাকা ২২ বলে ৫৬, কুশল মেন্ডিস ৩১ বলে ৫২, চারিথ আসালঙ্কা ১৯ বলে ৩৭ রান করে
শ্রীলংকাকে বড় সংগ্রহ এনে দেন। ভারতের স্পিনার অক্ষর প্যাটেল ২৪ রানে দুটি উইকেট
নেন।
জবাব
দিতে নেমে ভারত ২১ রানে তিনটি ও ৫৭ রানে পাঁচটি উইকেট হারানোয় জয়ের আশা কার্যত শেষ
হয়ে যায়। এরপরও শেষ ওভার পর্যন্ত সম্ভাবনা বাঁচিয়ে রাখেন অক্ষর। সূর্যকুমার যাদবকে (৩৬
বলে ৫১ রান) নিয়ে ৪০ বলে ৯১ রান যোগ করেন তিনি। এরপর শিভাম দুবেকে নিয়ে তিনি বোর্ডে
যোগ করেন ২২ বলে ৪১ রান। ৩১ বলে ৬৫ রান করে সিংহলিজদের জন্য বড় হুমকি হয়ে ওঠেন
অক্ষর। যদিও শেষ রক্ষা হয়নি ভারতের। শেষ চার বলে উইকেট তুলে নিয়ে শ্রীলংকার জয়
নিশ্চিত করেন শানাকা।
শনিবার
রাজকোটে সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।










