নিউজিল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহক কেন উইলিয়ামসন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। এর মধ্যে দিয়ে তার ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘটল। তিনি দেশের হয়ে ৩৭৮টি ম্যাচ খেলেছেন। খবর স্কাই স্পোর্টস।

৩৫ বছর বয়সী এই ব্যাটসম্যান ১৯,৩৪৬ রান নিয়ে নিউজিল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ আন্তর্জাতিক রান সংগ্রাহক। এর মধ্যে রয়েছে ৪৮টি সেঞ্চুরি এবং ৬টি ডাবল সেঞ্চুরি।

অসাধারণ পরিসংখ্যানের পাশাপাশি উইলিয়ামসনের নেতৃত্বগুণ এবং অধিনায়কত্ব ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।

তিনি ২০১৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত নিউজিল্যান্ড জাতীয় দলের তিন ফরম্যাটেই নেতৃত্ব দিয়েছেন। এই সময়ে দলটি দুটি আইসিসি বিশ্বকাপ ফাইনাল, তিনটি সেমিফাইনাল খেলেছে এবং ২০২১ সালে প্রথম আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে।

২০১০ সালে ব্ল্যাকক্যাপস দলে অভিষেকের পর এবং গত নভেম্বর মাসে টি-টোয়েন্টি থেকে অবসর নেন উইলিয়ামসন।