প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএলে একই দলে জায়গা হলো দুই বাংলাদেশী ক্রিকেটারের। লিটন কুমার দাস এবং সাকিব আল হাসান এবার একই সঙ্গে খেলবেন শাহরুখ খানের মালিকানাধীন দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে।
৫০ লক্ষ ভারতীয় রুপি ভিত্তি মূল্যে লিট্নকে কিনে নিয়েছে কেকেআর। শেষমুহূর্তে সাকিবকেও দলে টানে তারা। ভিত্তিমূল্য দেড় কোটি রুপিতে সাকিব আল হাসানকে নিয়েছে দলটি।
অবশ্য প্রথম দফায় অবিক্রিত ছিলেন টি-টোয়েন্টিতে দারুণ ফর্মে থাকা লিটন। পরে দলের দ্বিতীয় দফার ডাকে তাকে নিয়ে নেয় কলকাতা নাইট রাইডার্স। এরপর দলের কোটা পূরণ করতে সাকিবকেও টেনে নেয় তকারা। ফলে প্রথমবারের মত আইপিএলে এক দলের খেলবেন বাংলাদেশের দুই ক্রিকেটার।










