ইংল্যান্ডের হয়ে ১৯৬৬ সালের বিশ্বকাপজয়ী ফুটবলার জর্জ ইস্টহ্যাম চলে গেলেন না ফেরার দেশে। তিনি ৮৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন। স্যার অ্যালফ রামসের স্কোয়াডে থাকলেও বিশ্বকাপ ফাইনাল ম্যাচ খেলা হয়নি ইস্টহ্যামের। কৃতী এ মিডফিল্ডার খেলেছেন নিউক্যাসল, আর্সেনাল ও স্টোক সিটিতে। ১৯৭৩ সালে ওবিই পুরস্কারে ভূষিত হন তিনি। ১৯৭৪ সালে অবসর নেন। ১০ মাসের মতো স্টোকের কোচের দায়িত্ব পালন করেন ইস্টহ্যাম। বিবিসি
চলে গেলেন ছেষট্টির বিশ্ব চ্যাম্পিয়ন ইস্টহ্যাম
ইংল্যান্ডের হয়ে ১৯৬৬ সালের বিশ্বকাপজয়ী ফুটবলার জর্জ ইস্টহ্যাম চলে গেলেন না ফেরার দেশে। তিনি ৮৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন।










