ইংল্যান্ড নারী ফুটবল দলের কোচ সারিনা উইগম্যানের সামনে আজ রেকর্ডের হাতছানি। তিনি কোচ ছিলেন এমন পাঁচটি আসরেই দলকে ফাইনালে তোলার পর এবার তৃতীয় কোচ হিসেবে টানা তিনটি ইউরো জয়ের হাতছানি তার সামনে। ২০১৭ সালে নেদারল্যান্ডস ও ২০২২ সালে ইংল্যান্ড তার অধীনে ইউরো জিতেছে। তার আগে টানা তিনবার ইউরো জয়ের কীর্তি আছে জার্মানির গেরো বিসাঞ্জ (১৯৮৯, ১৯৯১ ও ১৯৯৫) ও তিনা থিউনার (১৯৯৭, ২০০১ ও ২০০৫)। বিবিসি