জ্যামাইকার স্যাবাইনা পার্কে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আজ মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ। ভেজা আউটফিল্ডের কারণে টস বিলম্বিত হচ্ছিল। স্থানীয় সময় সকাল ১০টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিট) আম্পায়ারদের মাঠ পরিদর্শন করা কথা।
জ্যামাইকার স্যাবাইনা পার্কে ২০০৪ ও ২০১৮ সালের পর তৃতীয়বারের মতো টেস্ট খেলছে বাংলাদেশ। এই ম্যাচটি জিতে বাংলাদেশকে ২-০তে হোয়াইটওয়াশ করার সুযোগ ক্যারিবীয়দের সামনে। ২০২২ সালের জুলাইয়ের পর আবার কোনো দলকে হোয়াইটওয়াশ করার সুযোগ এসেছে ব্র্যাথওয়েটের দলের সামনে। সর্বশেষবারও তাদের শিকার ছিল বাংলাদেশ।
এদিকে, আজ মাঠে নামলেই টানা ম্যাচ খেলার রেকর্ড গড়বেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ব্র্যাথওয়েট। টানা ৮৫ ম্যাচ খেলে স্যার গ্যারি সোবার্সের রেকর্ডে ভাগ বসান তিনি। এবার এককভাবে শীর্ষে উঠে যাবেন।
২০২১ সালে বাংলাদেশ যখন জ্যামাইকায় টেস্ট খেলে তখন ওয়েস্ট ইন্ডিজের কোচ ছিলেন ফিল সিমন্স, যিনি এখন বাংলাদেশ দলের কোচ!










