সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে শুরু হয়ে যাচ্ছে একাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আসর। ঢাকা, সিলেট ও চট্টগ্রাম—এই তিন ভেন্যুতে হবে এবারের বিপিএলের খেলা। ৭ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এবারের বিপিএল আসরের। দেখে নেয়া যাক, এবার বিপিএলের ৭ ফ্র্যাঞ্চাইজির স্কোয়াড:
ঢাকা ক্যাপিটালস
দেশি: মুস্তাফিজুর রহমান, লিটন দাস, তানজিদ হাসান, মুনিম শাহরিয়ার, সাব্বির রহমান, শাহাদাত হোসেন, মুকিদুল ইসলাম, নাজমুল ইসলাম, আবু জায়েদ, রহমতউল্লাহ আলী, মেহেদী হাসান রানা, আসিফ হাসান ও হাবিবুর রহমান। বিদেশি: থিসারা পেরেরা, জনসন চার্লস, চতুরাঙ্গা ডি সিলভা, স্টিভেন এসকিনেজি, শাহনেওয়াজ দাহানি, জহুর খান, রিয়াজ হাসান, আমির হামজা, ফরমানউল্লাহ সাফি, জেপি কোটজে, শুবহাম শুভাশিস রঞ্জন।
চিটাগং কিংস
দেশি: সাকিব আল হাসান, শরীফুল ইসলাম, শামীম হোসেন, পারভেজ হোসেন, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, মোহাম্মদ মিঠুন, নাঈম ইসলাম, মারুফ মৃধা, রাহাতুল ফেরদৌস, শেখ পারভেজ, মার্শাল আইয়ুব। বিদেশি: মঈন আলী, উসমান খান, হায়দার আলী, অ্যাঞ্জেলো ম্যাথুস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, বিনুরা ফার্নান্দো, গ্রাহাম ক্লার্ক, টমাস ও’কনেল।
দুর্বার রাজশাহী
দেশি: তাসকিন আহমেদ, এনামুল হক (বিজয়), জিশান আলম, আকবর আলী, সানজামুল ইসলাম, ইয়াসির আলী, সাব্বির হোসেন, হাসান মুরাদ, শফিউল ইসলাম, মোহর শেখ, মেহরব হোসেন ও মিজানুর রহমান। বিদেশি: মোহাম্মদ হারিস, আরাফাত মিনহাজ, রায়ান বার্ল, সাদ নাসিম, লাহিরু সামারাকুন, সালমান মীর্জা।
ফরচুন বরিশাল
দেশি: তামিম ইকবাল, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, রিশাদ হোসেন, এবাদত হোসেন, রিপন মন্ডল, নাঈম হাসান, তাইজুল ইসলাম, তারভীর ইসলাম, শহিদুল ইসলাম ও আরিফুল ইসলাম। বিদেশি: ডেভিড মালান, আলী খান, পাথুম নিশাঙ্কা, ফাহিম আশরাফ, জেমস ফুলার, জাহানাবাদ খান, কাইল মায়ার্স, মোহাম্মদ নবি, নান্দ্রে বার্গার।
খুলনা টাইগার্স
দেশি: ইমরুল কায়েস, মাহিদুল ইসলাম অঙ্কন, মাহমুদুল হাসান জয়, মোহাম্মদ নাঈম, মেহেদী হাসান মিরাজ, আবু হায়দার, আফিফ হোসেন, নাসুম আহমেদ, জিয়াউর রহমান, হাসান মাহমুদ ও মাহফুজুর রহমান। বিদেশি: লুইস গ্রেগরি, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ হাসনাইন, ওশান থমাস
রংপুর রাইডার্স
দেশি: নুরুল হাসান, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, রাকিবুল হাসান, সাইফ হাসান, সৌম্য সরকার, আকিফ জাভেদ, কামরুল ইসলাম, নাহিদ রানা, রেজাউর রহমান রাজা ও তৌফিক খান। বিদেশি: অ্যালেক্স হেলস, ইরফান সুক্কুর, খুশদিল শাহ, স্টিভেন টেইলর, আল্লাহ মোহাম্মদ গজনফর, সৌরভ নেত্রভালকার, কার্টিস ক্যাম্ফার।
সিলেট স্ট্রাইকার্স
দেশি: জাকের আলী, রনি তালুকদার, জাকির হাসান, আরিফুল ইসলাম, নাহিদুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মাশরাফি বিন মর্তুজা, আল আমিন হোসেন, আরাফাত সানী, নিহাদুজ্জামান, রুয়েল মিয়া। বিদেশি: গ্রেগরি মানসি, রাহকিম কর্নওয়াল, সামিউল্লাহ শিনওয়ারি, পল স্টার্লিং, রিস টপলি।










