আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে ও টি২০ দলনায়ক কাইরন পোলার্ড। এর মধ্য দিয়ে তার ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি হলো।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক ঘোষণায় পোলার্ড বলেন, ভালোভাবে ভাবনাচিন্তার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি আমি। অন্য সব তরুণের মতোই আমিও ১০ বছর বয়স থেকে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলার স্বপ্ন দেখতাম। গত ১৫ বছরে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওয়ানডে ও টি২০ দলে প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত।
তিনি আরো বলেন, আমি এখনো পরিষ্কার মনে করতে পারি, ২০০৭ সালে শৈশবের নায়ক ব্রায়ান লারার অধীনে আমার অভিষেক হয়। এই মেরুন রঙটা গায়ে তোলা আর এমন সব বিখ্যাত মানুষগুলোর পাশে খেলাটা সত্যিই সৌভাগ্যের। আমি কখনই কোনো কিছুকে হালকাভাবে নিইনি। ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং—প্রতিটি বিভাগেই আমি নিজের হূদয় নিংড়ে দিয়ে খেলার চেষ্টা করেছি। ক্রিকইনফো










