২০২৪ সালের ফিফপ্রো ওয়ার্ল্ড একাদশে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির চারজন খেলোয়াড় জায়গা করে নিয়েছেন।

ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে পঞ্চম খেলোয়াড় হিসেবে একাদশে জায়গা করে নেন লিভারপুলের ডাচ ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক। বাকিরা সবাই রিয়াল মাদ্রিদের ।

পিএসজি ছেড়ে ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামিতে নাম লেখানো আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি ২০০৬ সালের পর এবারই প্রথম ফিফপ্রো একাদশে অনুপস্থিত। ২০২৪ সালের একাদশে ফরওয়ার্ড লাইন পূরণ করেছেন ম্যানসিটির আর্লিং হালান্ড, রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়র ও পিএসজি ছেড়ে রিয়ালে নাম লেখানো কিলিয়ান এমবাপ্পে।

মিডফিল্ডে আছেন রিয়াল মাদ্রিদের জুড বেলিংহ্যাম ও টনি ক্রুস এবং ম্যানসিটির কেভিন ডি ব্রুইন ও রদ্রি। ডিফেন্স লাইনে আছে রিয়ালের দানি কারবাহাল, আন্তোনিও রুডিগার ও লিভারপুলের ভার্জিল ফন ডাইক। গোলকিপার ব্রাজিলের এডেরসন।

গোলকিপার: এডেরসন (ম্যানসিটি, ব্রাজিল)।

ডিফেন্ডার: দানি কারবাহাল (রিয়াল মাদ্রিদ/স্পেন), ভার্জিল ফন ডাইক (লিভারপুর/নেদারল্যান্ডস), আন্তোনিও রুডিগার (রিয়াল মাদ্রিদ/জার্মানি)।

মিডফিল্ডার: জুড বেলিংহ্যাম (রিয়াল মাদ্রিদ/ইংল্যান্ড), কেভিন ডি ব্রুইন (ম্যানসিটি/বেলজিয়াম), টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ/জার্মানি), রদ্রি (ম্যানসিটি/স্পেন)।

ফরওয়ার্ড: আর্লিং হালান্ড (ম্যানসিটি/নরওয়ে), কিলিয়ান এমবাপ্পে (পিএসজি/ফ্রান্স), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ/ব্রাজিল)।